সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়:
পঞ্চগড়:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: পঞ্চগড়ের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জুলাই বিপ্লবের চেতনা ও অঙ্গীকার অক্ষুণ্ণ রাখার সংকল্প ব্যক্ত করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, "জুলাই সনদের প্রতিটি পৃষ্ঠায় এবং প্রতিটি অক্ষরে যা লেখা আছে, তার পূর্ণ বাস্তবায়ন করা হবে।"

আজ বুধবার সকালে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারী শক্তির পুনরুত্থান রোধে সব রাজনৈতিক শক্তিকে এক ছাতার নিচে আসার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। বিগত দিনের অপশাসন ও পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী যেন কোনোভাবেই সুযোগ নিয়ে আমাদের মাঝে ফাটল ধরাতে না পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে। জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।"

শ্রদ্ধা নিবেদনকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের সম্মাননা প্রদান করেন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..