সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

শিক্ষার্থীদের নিয়ে ‘বর্ষার গান ও কবিতা’ ক্লাসে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | বগুড়া
নিজস্ব প্রতিবেদক | বগুড়া
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
শিক্ষার্থীদের নিয়ে ‘বর্ষার গান ও কবিতা’ ক্লাসে ব্যতিক্রমী উদ্যোগ
ছবির ক্যাপশন: সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বর্ষার গান ও কবিতা’ বিষয়ক বিশেষ ক্লাস।

শিক্ষক বিউটি রাণী পালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও ট্রলের প্রেক্ষাপটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাহিত্যচর্চা ও ইতিবাচক প্রকাশের বার্তা দিতে পাঠসূচিতে যুক্ত করা হয়েছে ‘বর্ষার গান ও কবিতা’ বিষয়ক একটি বিশেষ ক্লাস।

বুধবারের (২৯ জুলাই) পাঠসূচির অংশ হিসেবে আয়োজিত এই ক্লাসে শিক্ষার্থীদের বর্ষার গান শেখা, কবিতা আবৃত্তি এবং বর্ষা নিয়ে নিজেদের লেখা উপস্থাপনের জন্য প্রস্তুত হয়ে আসতে বলা হয়েছে।

স্কুলের শিক্ষক নাহিদা শাফিনাজ জানান, এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মননশীলতা, শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ এবং শালীন ও ইতিবাচক প্রতিবাদের গুরুত্ব তুলে ধরা।

সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গান ব্যবহার করে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক ট্রল ও সমালোচনার মুখে পড়েন।

এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একই গান ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেন। অনেকেই এটিকে সৃজনশীল প্রকাশের স্বাধীনতার পক্ষে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন।

সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে ইতিবাচক বার্তা

এই ধারাবাহিকতার অংশ হিসেবে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে গান, কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে সৃজনশীল চিন্তা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং ইতিবাচক প্রকাশের গুরুত্ব তুলে ধরার উদ্যোগ নিয়েছে। শিক্ষা-সংশ্লিষ্ট অনেকেই এই উদ্যোগকে ভিন্নধর্মী ও শিক্ষণীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..