ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রামদেবপুর এলাকায় টাঙ্গন নদীর তীর রক্ষায় জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নদীভাঙনের ঝুঁকিতে থাকা অন্তত ২০০টি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে প্রকল্পটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রামদেবপুর এলাকায় টাঙ্গন নদের প্রায় ১৮০ মিটার অংশে সাড়ে ৭ হাজার বালুভর্তি জিও ব্যাগ স্থাপন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, প্রকল্পের কাজ শেষ হলে টাঙ্গন নদীর ভাঙনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং অন্তত ২০০টি পরিবার নিরাপদ থাকবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।
এ জাতীয় আরো খবর..