সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

ঠাকুরগাঁওয়ের শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ঠাকুরগাঁওয়ের শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ের শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ রাশেদ (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব )। গতকাল রাতে ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ রুহিয়া থানাধীন শুখানিপাড়া আখানগর গ্রামের মইনুল ইসলামের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন, ২০২৬ তারিখ ভুক্তভোগী ঐ শিশু তার বাবার বাইসাইকেলে করে আখানগর বাজারে যায়। বাজারে আসামি রাশেদের সাথে ঐ শিশুর বাবার দেখা হয়। শিশুটিকে বাড়ি নিয়ে আসার জন্য আসামি তার বাবাকে বলে এবং নিজের মোটরসাইকেলে করে শিশুটির বাড়ির দিকে রওনা করে। আসামি রাশেদ শিশুটিকে বাড়িতে না নিয়ে গিয়ে আখানগর বাজার সংলগ্ন রেলক্রসিং এর  ১০০ গজ উত্তরে নিয়ে যায়  এবং রাত ০৯.০০ ঘটিকার দিকে ঐ শিশুকে বলাৎকার করে। ঘটনার পরে আসামি রাশেদ শিশুটিকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং ঐ ঘটনার ব্যাপারে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরদিন শিশুটি তার নিজ বাড়িতে ফেরত আসার পর বেশ কিছুদিন অসুস্থ থাকে।  

 গত ২৪ জুন, ২০২৬ তারিখ বেলা ১১.০০ টার দিকে ভুক্তভোগী ঐ শিশুটি তার বাড়ির পাশে খেলার সময় আসামি রাশেদ সেখানে আসে এবং ভেলারহাটে ঘোরানোর কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যায়। ভেলারহাটসহ বিভিন্ন জায়গায় শিশুটিকে ঘোরানোর পরে বেলা ০২.০০ টার দিকে বোচাপুকুর এলাকায় ভুট্টা ও পাটক্ষেতের আইলে নিয়ে যায়। আসামি রাশেদ সেখানে শিশুটিকে নানারকম ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। ঘটনার পরে আসামি রাশেদ ঘনি মহেশপুর গ্রামে শিশুটিকে তার খালার বাড়িতে নিয়ে যায়। শিশুটি তার নিজের বাড়িতে ফিরে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং অস্বাভাবিক চলাফেরা করতে থাকে। পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি বলাৎকারের ঘটনাটি তার পরিবারকে জানায়। 

এই ঘটনায় গত ২৮ জুন, ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির মা বাদী হয়ে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় রাশেদ কে আসামি করে বলাৎকারের অভিযোগে একটি মামলা দায়ের করেন ( মামলা নং-১১ )। ঘটনার পরে থেকেই আসামি রাশেদ আত্মগোপনে চলে যায়।
  
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবহিকতায় ২০ জুলাই, ২০২৬ তারিখ রাত ১১.৪৫ ঘটিকার সময় সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল  অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার শিশু বলাৎকার মামলার প্রধান আসামি মোঃ রাশেদ  কে গ্রেফতার করে। 

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..