সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

পরিমাপে তেল কম দেওয়ায় রংপুরে মেসার্স সিটি ফিলিং স্টেশনকে জরিমানা

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
পরিমাপে তেল কম দেওয়ায় রংপুরে মেসার্স সিটি ফিলিং স্টেশনকে জরিমানা
ছবির ক্যাপশন: রংপুরে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ওজনে বা পরিমাপে তেল কম দেওয়ার অপরাধে রংপুর নগরের একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় অবস্থিত ‘মেসার্স সিটি ফিলিং স্টেশনে’ আকস্মিক অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনটি গ্রাহকদের সরবরাহকৃত প্রতি ১০ লিটার অকটেনে ৫০ থেকে ১৪০ মিলিলিটার পর্যন্ত তেল কম দিচ্ছিল। একই সঙ্গে তাঁদের ডিজেল ও পেট্রোল বিক্রির ইউনিটেও পরিমাপে ঘাটতির সত্যতা মেলে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্পটিকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রংপুর ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

একই দিন বিএসটিআই-এর প্রতিনিধি দলটি নগরের তাজীজ ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল মদিনা লাইভ বেকারি পরিদর্শন করে। প্রতিষ্ঠান দুটিকে দ্রুত বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদের আওতায় আসার আহ্বান জানানো হয়।

অভিযানে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম এবং পরিদর্শক আলমাস মিঞা ও নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোক্তাস্বার্থ রক্ষা ও পরিমাপে কারচুপি রোধে নগরজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..