সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কুড়িগ্রামে যানজট কমাতে শহীদ মিনার ও শাপলা চত্বরের অংশ ভাঙায় ক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কুড়িগ্রামে যানজট কমাতে শহীদ মিনার ও শাপলা চত্বরের অংশ ভাঙায় ক্ষোভ
ছবির ক্যাপশন: কুড়িগ্রাম শহরের প্রধান মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাপলা চত্বর

কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার এলাকার দীর্ঘদিনের যানজট দূর করতে শাপলা চত্বর ও শহীদ মিনারের সীমানার কিছু অংশ ভেঙে সড়ক প্রসস্ত করার কাজ শুরু হয়েছে। তবে শহীদ মিনারের অংশ বিশেষ ভেঙে সড়ক চওড়া করার এ পদক্ষেপে স্থানীয় বাসিন্দা, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে গভীর অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) কুড়িগ্রাম পৌরসভা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে শহরের জিরো পয়েন্ট সংলগ্ন মোড়ে এ অপসারণ ও সম্প্রসারণ কাজ শুরু হয়।

প্রশাসনের বক্তব্য ও যুক্তিকতা:
কুড়িগ্রাম-রংপুর ও কুড়িগ্রাম-চিলমারী প্রধান সড়কের মেলবন্ধন এই কেন্দ্রীয় শহীদ মিনার ও শাপলা চত্বর এলাকা। ব্যস্ত সময়ে এখানে বাস, ট্রাক ও থ্রি-হুইলারের জটলায় তীব্র যানজট তৈরি হয়ে চরম ভোগান্ত পোহাতে হয় সাধারণ মানুষকে।

সওজ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, "মোড়টি অত্যন্ত সংকুচিত হওয়ায় যানজট কমানোর লক্ষ্যে শহীদ মিনারের সামনের প্রায় ১৫ ফুট পরিধির অনাবশ্যক অংশ অপসারণ করা হচ্ছে। এতে রাস্তা চওড়া হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহজ হবে। এটি একটি সংবেদনশীল স্মারক স্থাপনা হওয়ায় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

কাজ পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, "শহীদ মিনারের মূল মূলস্তম্ভ বা বেদিতে কোনো হাত দেওয়া হচ্ছে না। মূল অবকাঠামো অক্ষত রেখে কেবল যাতায়াতের বাধা তৈরি করা অব্যবহৃত অংশটি সরানো হচ্ছে, যাতে শহরের কেন্দ্রস্থলে যান চলাচল মসৃণ হয়।"

সাংস্কৃতিক কর্মী ও নাগরিকদের আপত্তি:
তবে প্রশাসনের এ সিদ্ধান্ত ও কর্মপদ্ধতিকে নীতিগতভাবে ভুল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁদের মতে, শহীদ মিনারের ইতিহাস ও মর্যাদাকে সংকুচিত না করে বিকল্প উপায়ে রাস্তা চওড়া করা সম্ভব ছিল।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি সুব্রতা রায় বলেন, "শহীদ মিনারের সীমানা কেটে রাস্তা বাড়ানো কোনো যুক্তিযুক্ত সমাধান হতে পারে না। কাছেই রেলওয়ের খাসজমি ও অনিয়ন্ত্রিত দোকানপাট রয়েছে। প্রয়োজনে সেই জমি অধিগ্রহণ বা অবৈধ দোকান উচ্ছেদ করে পথ চওড়া করা যেত।"

তিনি আরও যোগ করেন, "মাতৃভাষা আন্দোলনের মহান স্মৃতির প্রতীক শহীদ মিনারের জায়গা ছোট করা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মানসিকতার সঙ্গে একেবারেই মেলবন্ধনে যায় না।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..