সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কুড়িগ্রামের উলিপুরে লোকালয় থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ।

নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
কুড়িগ্রামের উলিপুরে লোকালয় থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ।
ছবির ক্যাপশন: উলিপুরে লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর, বন বিভাগের অভিযানে উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি গ্রামে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে অজগরটি দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, সকালে সাপটি দেখতে পেয়ে তারা দ্রুত বন বিভাগকে খবর দেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এ এলাকায় আগে কখনো এত বড় অজগর দেখা যায়নি। বিশাল আকৃতির সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করে। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..