সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কাবেরী পানিবণ্টন বিতর্ক: কর্নাটকে বন্ধ হলো থালাপতি বিজয়ের ‘জন নায়াগন’-এর প্রদর্শনী

বিনোদন ডেস্ক:
বিনোদন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
কাবেরী পানিবণ্টন বিতর্ক: কর্নাটকে বন্ধ হলো থালাপতি বিজয়ের ‘জন নায়াগন’-এর প্রদর্শনী
ছবির ক্যাপশন: ছবি: এইচ বিনোথ পরিচালিত থালাপতি বিজয়ের ‘জন নায়াগন’ সিনেমার পোস্টার। (সংগৃহীত)

মুক্তির এক সপ্তাহ পার না হতেই আবারও বড় ধরনের জটিলতায় পড়েছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’। ঐতিহাসিক কাবেরী নদীর পানিবণ্টন নিয়ে কর্নাটক ও তামিলনাড়ু রাজ্যের চলমান উত্তেজনার প্রত্যক্ষ প্রভাব পড়েছে সিনেমাটির প্রদর্শনীতে। সংঘাত এড়াতে কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শন আপাতত স্থগিত করা হয়েছে।

এর আগে ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ডের আপত্তির কারণে সিনেমাটির মুক্তি একাধিকবার পিছিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৩ জুলাই এইচ বিনোথ পরিচালিত ছবিটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হলেও সপ্তাহ না যেতেই নতুন সংকটের মুখে পড়ল বিজয়ের বহুল আলোচিত এই বিদায়ী ছবি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কাবেরী পানিবণ্টন ইস্যুকে কেন্দ্র করে কর্নাটকের বিভিন্ন অঞ্চলে কন্নড়পন্থী সংগঠন ও স্থানীয় কৃষকদের বিক্ষোভ জোরদার হয়েছে। এ উত্তেজনার জের ধরে রাজ্যে তামিল ভাষা ও চলচ্চিত্রের প্রদর্শনীতে সরাসরি আপত্তি তোলেন আন্দোলনকারীরা। বিশেষ করে মাণ্ডিয়ার ‘গুরু শ্রী থিয়েটার’-এ তাণ্ডব চালিয়ে সিনেমাটির নির্ধারিত শো বাতিল করতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। এ সময় বিজয়ের সিনেমার পোস্টার ও ব্যানারও ছিঁড়ে ফেলা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রেক্ষাগৃহ মালিকেরা স্বেচ্ছায় ‘জন নায়াগন’-এর শো স্থগিত করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি সীমানা ঘেঁষা ও তামিলভাষী অধ্যুষিত সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, নদী অববাহিকার এই জলবণ্টন চুক্তি ও পানির অধিকার নিয়ে দুই প্রতিবেশী রাজ্যের টানাপোড়েন দীর্ঘদিনের। কন্নড় সংগঠনগুলোর দাবি, কর্নাটক নিজেই খরা ও পানির তীব্র সংকটে ভুগছে। এমন পরিস্থিতিতে তামিলনাড়ুতে পানি দেওয়া রাজ্যের কৃষকদের ওপর চরম অন্যায়।

রাজনৈতিক ও আইনি বিরোধের প্রভাব এখন সিনেপাড়ায় আছড়ে পড়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছেন ছবির প্রযোজক ও সংশ্লিষ্টরা। বক্স অফিসে দারুণ গতিতে এগিয়ে চলা ‘জন নায়াগন’ কর্নাটকের বাজারে এই আকস্মিক নিষেধাজ্ঞার ফলে কতটা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..