সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আবদুল মাবুদ

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আবদুল মাবুদ
ছবির ক্যাপশন: নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

রংপুর রেঞ্জ পুলিশের শীর্ষ পদে রদবদল হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ আবদুল মাবুদ।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুরে রংপুর রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পদের দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পর নতুন ডিআইজি রংপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও তৎপর করার নির্দেশ দেন।

সংবাদমাধ্যমে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, "রেঞ্জজুড়ে অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশকে আরও জনমুখী ও মানবিক হতে হবে। আধুনিক সেবাদানের মাধ্যমে একটি সুশাসিত পুলিশিং ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

এ সময় রংপুর রেঞ্জের বিদায়ী ও দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি, বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..