সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

প্রতি নাগরিককে একটি গাছ লাগানোর আহ্বান ত্রাণমন্ত্রীর

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
প্রতি নাগরিককে একটি গাছ লাগানোর আহ্বান ত্রাণমন্ত্রীর
ছবির ক্যাপশন: লালমনিরহাট জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।(ছবি: সংগৃহীত)

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ১০ দিনব্যাপী ‘লালমনিরহাট জেলা বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, “আমরা প্রত্যেকে যদি অন্তত একটি করে চারা রোপণ করি, তবে দেশব্যাপী সবুজায়নের যে স্বপ্ন আমরা দেখছি, তা অতি দ্রুত বাস্তবে রূপ নেবে।”

চারাগাছ রক্ষায় সচেতনতার আহ্বান

আসাদুল হাবিব দুলু বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ব্যক্তি, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করে। তবে বিভিন্ন সড়কের আইল্যান্ড ও উন্মুক্ত স্থানে লাগানো চারাগাছ অবহেলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নষ্ট হয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি নব-রোপিত গাছের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের উদ্যোগ

মন্ত্রী জানান, স্থানীয় বেসরকারি নার্সারি মালিকদের উৎসাহিত করতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তাদের উৎপাদিত চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নার্সারি মালিক সমিতির জন্য উপযুক্ত স্থান বরাদ্দেরও আশ্বাস দেন তিনি।

তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

৩০টি স্টল নিয়ে শুরু বৃক্ষমেলা

লালমরিহটের জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আবু ইমাম মো. রাশেদুন্নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাইখুল আরেফিন এবং রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম।

১০ দিনব্যাপী এই বৃক্ষমেলায় ৩০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ত্রাণমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং পরে জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আলোকিত লালমনিরহাট’-এর পর্যালোচনা ও মূল্যায়ন সভায় অংশ নেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..