সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

গাইবান্ধায় ব্যাংকের টাকা হাতাতে বাবাকে বালিশ চাপায় হত্যার অভিযোগ, আড়াই মাস পর মরদেহ উত্তোলন

গাইবান্ধা:
গাইবান্ধা:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
গাইবান্ধায় ব্যাংকের টাকা হাতাতে বাবাকে বালিশ চাপায় হত্যার অভিযোগ, আড়াই মাস পর মরদেহ উত্তোলন
ছবির ক্যাপশন: গাইবান্ধার সাদুল্লাপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে বৃদ্ধের মরদেহ তোলার দৃশ্য।

ব্যাংকে গচ্ছিত ১৭ লাখের বেশি টাকা আত্মসাতের লোভে অসুস্থ বৃদ্ধ পিতাকে শ্বাসরোধে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে কনিষ্ঠ কন্যার বিরুদ্ধে। ঘটনার প্রায় আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে ওই বৃদ্ধের গলিত মরদেহ উত্তোলন করেছে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সংলগ্ন এক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে মরদেহটি তোলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব।

নিহত ব্যক্তির নাম তৈয়ব আলী সরকার, যিনি উপজেলার তালুক সাহাবাজ গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলা ও ঘটনার বিবরণে যা রয়েছে:
গত ২৩ জুন নিহতের বড় মেয়ে কহিনুর বেগম (৬০) বাদী হয়ে ছোট বোন রহিমা বেগমসহ (৪৫) চারজনকে সুনির্দিষ্ট আসামি এবং দুজনকে অজ্ঞাত দেখিয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন রহিমার মেয়ে সুমাইয়া আক্তার, জামাতা হামিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট নলডাঙ্গা ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক সোহাগ মিঞা।

মামলার বিবরণ অনুযায়ী, তৈয়ব আলীর নামে স্থানীয় ব্যাংকে ১৮ লাখ টাকার মতো জমা ছিল। ওই গচ্ছিত অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছোট মেয়ে রহিমা তাঁর বাবার ব্যাংকের চেকের পাতা চুরি করেন। বিষয়টি টের পেয়ে ২০২৫ সালের ১২ জানুয়ারি ব্যাংকে লিখিত আবেদন জানান তৈয়ব আলী, যেন তাঁর অজান্তে কেউ টাকা তুলতে না পারে।

পরবর্তীতে গত ১৪ মার্চ অসুস্থ পিতাকে চিকিৎসার দোহাই দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান রহিমা। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলেও বড় বোনকে চিকিৎসা করাতে রংপুর পাঠাতে দেননি তিনি। অভিযোগ উঠে, এরপর আসামিরা জোরপূর্বক চেকে স্বাক্ষর আদায় করে দুই ধাপে ১৭ লাখ ৭২ হাজার ৬৩৮ টাকা ব্যাংক থেকে তুলে নেন।

এজাহারে দাবি করা হয়, টাকা তুলে নেওয়ার গোপন তথ্যটি যাতে জানাজানি না হয়, সেজন্য গত ১৯ মে রাতে অন্য সহযোগীদের সহায়তায় বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন রহিমা। পরবর্তীতে তাড়াহুড়ো করে মরদেহ দাফন করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়।

পুলিশের বক্তব্য:
সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, "উত্তোলনের পর মরদেহটি প্রাথমিক ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে নিখুঁত ময়না তদন্তের প্রয়োজনে আজ সকালে তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য স্পষ্ট হবে এবং সে অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..