সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুর নিয়ে ফখরুলের বক্তব্য প্রত্যাহার দাবি জামায়াতের, নগরীতে বিক্ষোভ

রংপুর:
রংপুর:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
রংপুর নিয়ে ফখরুলের বক্তব্য প্রত্যাহার দাবি জামায়াতের, নগরীতে বিক্ষোভ
ছবির ক্যাপশন: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল।

রংপুরের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক সিদ্ধান্তকে উন্নয়নের সাথে শর্তযুক্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুরে জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বক্তাদের ক্ষোভ ও দাবি:
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান বলেন, "মাননীয় মন্ত্রীর বক্তব্যে এমন এক ইঙ্গিত ফুটে উঠেছে যে, রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি কিংবা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কারণেই নাকি এ অঞ্চল উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এ ধরনের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, বিবেক ও সাংবিধানিক অধিকারকে চরমভাবে খাটো করে।"

তিনি আরও বলেন, "কাকে ভোট দেওয়া হবে তা জনগণের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। কোনো অঞ্চলের রাজনৈতিক পছন্দের সাথে রাষ্ট্রীয় উন্নয়নকে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দল-মত নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের সুষম উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা যেকোনো সরকারের সাংবিধানিক দায়িত্ব।"

এ সময় নেতৃবৃন্দ রংপুরের বৈষম্য দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার আধুনিকায়নসহ ঐতিহ্যবাহী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সাথে স্থানীয় সরকারমন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

পটভূমি:
এর আগে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় সরকারমন্ত্রীর উক্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুর অঞ্চলের জামায়াতের ১১ জন সংসদ সদস্য (এমপি) যৌথ সংবাদ সম্মেলন করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের রাজনৈতিক সিদ্ধান্ত প্রসঙ্গে বলেছিলেন, ‘রংপুরের লোকেরা, আমরা সব সময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি সরকার আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি সরকার আসবে তখন আপনারা করবেন জামায়াত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে?’ মন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করেই মূলত রংপুরজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..