সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ চা বোর্ড ১৪তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৬টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (২৮ জুলাই) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান শিক্ষক, খামার ও গুদাম সহকারী, পেশ ইমাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সহকারী শিক্ষক (শরীরচর্চা), জেনারেটর অপারেটর, গাড়িচালক, কুক, দপ্তরি, গবেষণাগার সহকারী, অফিস সহায়ক, চেইনম্যান এবং কুক কাম বেয়ারারসহ মোট ১৩ ধরনের পদে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে সর্বোচ্চ ১৫ জন এবং অফিস সহায়ক পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।
প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার শর্ত আলাদা। অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ও ডিপ্লোমাধারীরাও পদভেদে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের বয়স ২৬ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী গ্রার্থীরা বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ সংক্রান্ত নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা, অভিজ্ঞতা, কর্মস্থল ও প্রয়োজনীয় শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এক নজরে নিয়োগ
প্রতিষ্ঠান: বাংলাদেশ চা বোর্ড
মোট পদ: ৩৬টি
ক্যাটাগরি: ১৩টি
গ্রেড: ১৪–২০
আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬, বিকেল ৫টা
বয়সসীমা: ১৮–৩২ বছর
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদন ফি: ৫৬ টাকা ও ১১২ টাকা (পদভেদে)
এ জাতীয় আরো খবর..