বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিদ্যুৎ উপকেন্দ্রগুলোর জন্য 'সুইচ বোর্ড অ্যাটেন্ড্যান্ট-এ (এসবিএ-এ)' পদে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অনলাইনের মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করা হচ্ছে।নিয়োগ ও পদের ধরনবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে এবং পরবর্তীতে শূন্য পদ থাকা সাপেক্ষে মেধা ও বিধি অনুযায়ী পর্যায়ক্রমে জাতীয় বেতন স্কেলের ১৫তম গ্রেডে (৯,৭০০–২৩,৪৯০ টাকা) স্থায়ী নিয়োগ বিবেচনা করা হবে।সুইচ বোর্ড অ্যাটেন্ড্যান্টের দায়িত্ব ও কাজমিটার রিডিং ও পর্যবেক্ষণ: প্রতি ঘণ্টায় ৩৩ কেভি ও ১১ কেভি ইনকামিং-আউটগোয়িং ফিডারের লোড ও রিডিং গ্রহণ করে লগ বুকে লিপিবদ্ধ করা।
সুইচিং ও শাটডাউন: উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নির্দিষ্ট লাইনে শাটডাউন দেওয়া এবং কাজ শেষে লিখিত ছাড়পত্র পাওয়া সাপেক্ষে পুনরায় লাইন চালু করা।জরুরি ব্যবস্থাপনা: ঝড়-বৃষ্টি, বজ্রপাত বা অন্য কোনো বড় দুর্ঘটনার সময় সাবস্টেশন বা লাইন নিরাপদ রাখতে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সচল করা।রক্ষণাবেক্ষণ: উপকেন্দ্রের ট্রান্সফর্মার, ফিউজ পরীক্ষা করা এবং ছোটখাটো কারিগরি ত্রুটি সামলানো।প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমাবিষয়শর্তাবলীশিক্ষাগত যোগ্যতাবিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ (প্রথম বিভাগ) থাকতে হবে।
কোনো পরীক্ষায়ই দ্বিতীয় বিভাগ/সিজিপিএ (জিপিএ ২.০০ থেকে ৩.০০-এর কম) গ্রহণযোগ্য নয়।বয়সসীমা১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।শারীরিক ও অন্যান্যশারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বৈদু্যতিক খুঁটি বা স্থাপনায় ওঠানামা ও কঠোর শারীরিক পরিশ্রমের সক্ষমতা থাকতে হবে। শিফট বা পালার কাজে আগ্রহী হতে হবে।
অতিরিক্ত পছন্দবিএনসিসি, স্কাউটিং বা ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় শর্তাবলী১. অনলাইন আবেদন: যোগ্য প্রার্থীরা https://bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন পাঠাতে পারবেন।
২. কাগজপত্র দাখিল: প্রাথমিক আবেদনের সময় কোনো সনদ পাঠাতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক/ব্যাবহারিক পরীক্ষার সময় সকল মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৩. কোটা ও চাকরিজীবী: কোটাধারী প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বিভিন্ন সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অংশ নিতে হবে।৪. পরীক্ষার টিএ/ডিএ: লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
এ জাতীয় আরো খবর..