সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে চারজন আটক

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে চারজন আটক
ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, চোলাই মদ ও জব্দ করা নগদ টাকা।

ঠাকুরগাঁওয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে চোলাই মদ, ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রুহিয়া থানা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। রুহিয়া থানার ঢোলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুলমতী হাসদা (৫০), মহাদেব চন্দ্র বর্মণ (২৫) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।

একই রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শিবগঞ্জ বাজারের একটি পানের দোকানে অভিযান চালিয়ে মো. নূর ইসলামকে (৩৩) আটক করে। দোকান তল্লাশি করে ৬০টি ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির সন্দেহে ৭৬ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, পানের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে নূর ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..