সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে ৩ জমজ বোনের চমক

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে ৩ জমজ বোনের চমক
ছবির ক্যাপশন: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করা কুড়িগ্রামের তিন জমজ বোন—তাবিয়া, তাহিয়া ও তাকিয়া রহমান।

একই দিনে জন্ম এবং একসঙ্গে বেড়ে ওঠা। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষাতেও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য সাফল্য দেখিয়েছে কুড়িগ্রামের তিন জমজ বোন। এমন বিরল ও অবিশ্বাস্য অর্জনে আনন্দে ভাসছে তাঁদের পরিবার, শিক্ষক ও স্বজনেরা।

মেধাবী এই তিন শিক্ষার্থী হলেন— তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান। তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক এবং গৃহিণী শাহিনা আক্তারের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।

পারিবারিক আবহে শৈশব থেকেই তিন বোনের পড়াশোনায় ছিল গভীর আগ্রহ। নিজেদের মধ্যে প্রতিযোগিতা, পড়াশোনায় পারস্পরিক সহযোগিতা ও পরিবারের অব্যাহত উৎসাহই এই সাফল্যের মূল প্রেরণা বলে জানান স্বজনেরা।

সন্তানদের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান বলেন, "এটি আল্লাহর অশেষ রহমত। আমার মেয়েরা যেন ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হয়ে দেশের সেবা করতে পারে, দেশবাসীর কাছে সেই দোয়া চাই।"

বিষয়টিকে বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, "একই পরিবারের তিন জমজ বোনের একসাথে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া সত্যি বিরল ঘটনা। এটি পুরো কুড়িগ্রাম জেলার জন্যই এক বড় গর্বের বিষয়।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..