সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

যমুনার ভয়াল ভাঙনে হুমকিতে ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
যমুনার ভয়াল ভাঙনে হুমকিতে ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক সড়কে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছেন শ্রমিকরা।

রাতারাতি যেন গিলে খেতে চাইছে যমুনা। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক। ইতোমধ্যে সড়কের একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কপথের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২১ জুলাই) সরেজমিনে দেখা যায়, হেমনগর ইউনিয়নের শাখারিয়া স্লুইসগেটের দক্ষিণ পাশে যমুনার উজানের প্রবল স্রোত ও ঘূর্ণিপাক নদীতীরকে ক্রমাগত ভেঙে নিয়ে যাচ্ছে। নদীর সঙ্গে সময়ের লড়াইয়ে নামতে হয়েছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদের উপস্থিতিতে শ্রমিকেরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলতে ব্যস্ত ছিলেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাউবো জানিয়েছে, আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। পাশাপাশি নদীর স্রোতের চাপ কমাতে সড়কের পাশের গাছ কেটে নদীতে ফেলা হচ্ছে।

তবে ততক্ষণে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বাস, ট্রাক, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। অনেককে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা মাহাদীর হাসান শিবলী বলেন, কয়েক দিন ধরেই যমুনা ভয়ংকর রূপ নিয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে মহাসড়কও নদীতে বিলীন হতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙনরোধের চেষ্টা করা হয়, কিন্তু স্থায়ী নদীশাসনের উদ্যোগ নেওয়া হয় না। ফলে একই সংকট বারবার ফিরে আসে। তারা দ্রুত টেকসই নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের যেসব অংশ সংস্কার প্রয়োজন, সেগুলো করা হলে সড়কটি নিরাপদ থাকবে বলে আশা করছি।

এখন প্রশ্ন একটাই—জিও ব্যাগ কি পারবে যমুনার এই ক্ষুধার্ত স্রোতকে থামাতে, নাকি আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক হারানোর সাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল?

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..