সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ
ছবির ক্যাপশন: সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি, যেখানে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের শুটিং চলাকালে স্থাপনাটি ক্ষতিগ্রস্তের অভিযোগ তোলা হয়েছে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত দেশের অন্যতম প্রত্নসম্পদ ও ঐতিহাসিক নিদর্শন ‘বড় সরদারবাড়ি’ কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ভিডিও ধারণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তীব্র অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র পক্ষ থেকে এই চাঞ্চল্যকর দাবি তোলা হয়।

শুটিংয়ে ধ্বংসস্তূপে রূপ নেওয়ার অভিযোগ:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক, কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। তিনি অভিযোগ করে জানান, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ লোকশিল্প জাদুঘর) অন্তর্গত এই বড় সরদারবাড়িটি সংস্কারের পর ২০১৮ সালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

সম্প্রতি চার দিনব্যাপী কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর ‘পাতার বাঁশরি’ গানের ভিডিও ধারণের কাজে ঐতিহাসিক ভবনটি ব্যবহার করা হয়। অভিযোগ করা হয়, শুটিং চলাকালে অননুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, ভারী ক্যামেরা এবং উচ্চশব্দের সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে ৩০০ বছরের প্রাচীন এই স্থাপনাটির দেয়াল, অলংকরণ ও সূক্ষ্ম নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ভবনের দ্বিতীয় আঙিনার একটি অংশ ভেঙে পড়েছে বলেও দাবি করেন তাঁরা।

বাণিজ্যিক ব্যবহার ও তদন্তের দাবি:

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "৩০০ বছরের প্রাচীন জাতীয় ঐতিহ্য ও প্রকাণ্ড এক ঐতিহাসিক স্থাপনাকে কোক স্টুডিওর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া অত্যন্ত বিস্ময়কর এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।"

সংগঠনের নেতারা প্রত্নসম্পদ হিসেবে স্বীকৃত এমন সংবেদনশীল স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের পূর্বে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিংবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কোনো বৈধ অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, আর্থিক লেনদেন ও শুটিংয়ের অনুমোদনসংক্রান্ত নথি জনসমক্ষে উন্মুক্ত করা এবং বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করে ভবনটি আগের রূপ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..