সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন

ঢাকা ডেস্ক:
ঢাকা ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন
ছবির ক্যাপশন: কুর্মিটোলা বিমানবাহিনী ঘাঁটিতে নিহত তিন সদস্যের বিষয়ে আইএসপিআরের বার্তা । ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় কুইক রেসপন্স ফোর্সের (কিউআরএফ) দায়িত্ব পালনের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহতদের পরিচয় ও জানাজা:

নিহত ৩ সেনা সদস্য হলেন— ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান পিয়াস এবং লিডিং এয়ারক্রাফটম্যান (এলএসি) মো. জুবাইদুল ইসলাম।

আইএসপিআর জানায়, গতকাল সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ গাড়ি (পিকআপ) র‍্যাম্প থেকে নিচে পড়ে দুর্ঘটনায় পতিত হয়। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের (কুর্মিটোলা) সি-১৩০ হ্যাঙ্গারে পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরবর্তীতে মরদেহগুলো নিজ নিজ গ্রামে দাফনের ব্যবস্থা করা হয়।

তদন্ত কমিটি গঠন ও শোক প্রকাশ:

এদিকে ঘটনার পরপরই আজ সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চালকের অদক্ষতা, গাড়ির বেপরোয়া গতি নাকি কোনো কারিগরি ত্রুটি ছিল—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের স্পর্শকাতর কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করে আসছে বিমানবাহিনী। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..