সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

নারী চালক ও কন্ডাক্টর নিয়ে বিআরটিসির ‘পিংক’ বাস সার্ভিস চালু হচ্ছে বুধবার

ঢাকা:
ঢাকা:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
নারী চালক ও কন্ডাক্টর নিয়ে বিআরটিসির ‘পিংক’ বাস সার্ভিস চালু হচ্ছে বুধবার
ছবির ক্যাপশন: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আওতায় নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত পিংক রঙের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও ঝুঁকিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের আকর্ষণীয় ডিজাইনের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী বুধবার (১৯ আগস্ট ২০২৬)।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলার বিভিন্ন ব্যস্ত রুটে মোট ১৪টি বাস দিয়ে এই সেবার উদ্বোধন করা হবে। আজ রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

চালু ও রুটের বিবরণ:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিআরটিসির আওতায় এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। প্রারম্ভিক পর্যায়ে ঢাকা মহানগরী ও সংলগ্ন এলাকায় ১০টি, বগুড়ায় ২টি এবং চট্টগ্রামে ২টি বাস নামানো হবে।

আগামী বুধবার সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ যৌথভাবে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ঢাকার যেসব রুটে চলবে:
ঢাকায় বিআরটিসির মতিঝিল, যাত্রাবাড়ী, কল্যাণপুর, মিরপুর, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর তত্ত্বাবধানে বাসগুলো নিয়ন্ত্রিত হবে। নির্ধারিত রুটগুলো হলো:

নতুন বাজার থেকে মতিঝিল এবং তালতলা থেকে মতিঝিল (মতিঝিল ডিপো)

ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও (যাত্রাবাড়ী ডিপো)

মিরপুর-১০ থেকে মতিঝিল (কল্যাণপুর ডিপো)

মিরপুর-১২ থেকে মতিঝিল (মিরপুর ডিপো)

নারায়ণগঞ্জ থেকে মতিঝিল

মোহাম্মদপুর থেকে মতিঝিল

আবদুল্লাহপুর থেকে মতিঝিল

গাজীপুর থেকে বিমানবন্দর

ঢাকার বাইরের রুট:
ঢাকার বাইরে বগুড়া জেলার শেরপুর থেকে মাটিডালি রুটে ২টি এবং চট্টগ্রাম মহানগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে ২টি মহিলা বাস চলাচল করবে।

নিরাপত্তা ও আধুনিক সুবিধা:
বিআরটিসি সূত্রে জানা গেছে, বহরে একতলা ও দ্বিতল দুই ধরনের বাসই অন্তর্ভুক্ত থাকছে। নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যাশলেস ও দ্রুত ভাড়া আদায়ে বাসের ভেতরে পস (POS) মেশিনের মাধ্যমে ডিজিটাল টিকিট কাটার আধুনিক সুবিধাও রাখা হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..