সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ

রংপুর (নগর) ডেস্ক:
রংপুর (নগর) ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ
ছবির ক্যাপশন: রংপুর কেন্দ্রীয় কারাফটকে চার খুন মামলার দুই আসামিকে ডিবির জিজ্ঞাসাবাদের বিষয়ে ব্রিফ করছেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দ্বারপ্রান্তে রয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী রংপুর কেন্দ্রীয় কারাফটকে গ্রেপ্তারকৃত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আরপিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে ডিবি:

প্রেস ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ জানান, আজ দুপুর ১২টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে আসামিদের ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

তিনি বলেন, "চাঞ্চল্যকর এই ফোর মার্ডার মামলার তদন্তে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছি। মামলার রহস্য উদ্‌ঘাটনের একদম শেষ পর্যায়ে পৌঁছাতে পেরেছি আমরা। আদালতের অনুমতিক্রমে কারাফটকে যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, তদন্তের স্বার্থে তা অব্যাহত থাকবে।"

৮০ ঘণ্টায় ৮০ বার ফোনালাপ ও পূর্বপরিকল্পনার আলামত:

এদিকে পুলিশের কাছে আসা নতুন এক চাঞ্চল্যকর তথ্যের কথা জানিয়েছেন গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী। তিনি জানান, আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও তদন্তে নতুন মোড় এসেছে। গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের মোবাইল ফোনের কল রেকর্ড ট্র্যাকিং করে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে ৮০ ঘণ্টার মধ্যে তারা দুজন মোট ৮০ বার একে অপরের সাথে ফোনে কথা বলেছে।

প্রতি ঘণ্টায় গড়ে একবার করে ফোনালাপের এই অস্বাভাবিক তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা নিশ্চিত হচ্ছেন যে, এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ঘটানো হত্যাকাণ্ড।

রিমান্ড শুনানি ও সার্বিক প্রেক্ষাপট:

এর আগে সোমবার (৩১ আগস্ট) ডিবির পক্ষ থেকে আসামিদের ৩ দিনের রিমান্ড চাওয়া হলে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের লিগ্যাল এইড আইনজীবীদের ভার্চুয়ালি উপস্থিতিতে ২ দিন ৩ ঘণ্টা করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর দায়ের করা হত্যা মামলায় প্রতিবেশী সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করা হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ডিবি পুলিশ বর্তমানে মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..