সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ছবির ক্যাপশন: দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ১৮ শতকের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সহধর্মিণী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি টেরাকোটা স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দিরটি ঘুরে দেখেন।

উষ্ণ অভ্যর্থনা ও ধর্মীয় আচার:

সকালে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে মার্কিন রাষ্ট্রদূত কান্তজিউ মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও সনাতন ধর্মীয় প্রথা অনুযায়ী আরতিতে অংশ নেন।

পরবর্তীতে রাষ্ট্রদূত বিখ্যাত টেরাকোটাশিল্পে সমৃদ্ধ পোড়ামাটির অলংকরণে শোভিত মন্দিরটি বিস্তারিত ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ববিদ ও স্থানীয় রাজ দেবোত্তর এস্টেটের প্রতিনিধিরা তাঁকে মন্দিরটির দীর্ঘ ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক অবহিত করেন। কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে তিনি পার্শ্ববর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদও পরিদর্শন করেন।

স্মারক বৃক্ষরোপণ ও উপস্থিতি:

পরিদর্শন শেষে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে সৌজন্যের স্মারক হিসেবে একটি ‘ক্রিসমাস’ বৃক্ষরোপণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের পাশাপাশি দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..