সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

হেফাজতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক:
অনলাইন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 21, 2026 ইং
হেফাজতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকির অভিযোগে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের নেতৃবৃন্দ (ছবি: সংগৃহীত)।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য, ফতোয়াবাজি এবং আস্তানা গুঁড়িয়ে দেওয়ার মতো চরম হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক সংগঠন হেযবুত তওহীদ।

আজ শুক্রবার (২১ আগস্ট ২০২৬) পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অভিযোগ ও ক্ষোভ প্রকাশ:
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চল সভাপতি রুহুল আমীন মৃধা। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সুমন তালুকদার। এ সময় বরিশাল বিভাগীয় সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ আঞ্চলিক ও জেলা পর্যায়ের অন্য নেতারা বক্তব্য দেন।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে তীব্র উসকানিমূলক, মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। সমাবেশ থেকে তাঁদের ‘আস্তানা গুঁড়িয়ে দিয়ে’ দেশ থেকে উৎখাত করার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।

নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ:
হেযবুত তওহীদের নেতারা আরও জানান, কেবল নোয়াখালীই নয়, বরং দেশের বিভিন্ন স্থানে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় লিফলেট-হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি সভা-সমাবেশ, জুমার খুতবা ও ওয়াজ মাহফিলকে ব্যবহার করে সংগঠনটির বিরুদ্ধে ধারাবাহিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এই ধরনের উসকানিমূলক প্রচারণার কারণে সারা দেশে সংগঠনের নেতা-কর্মী ও তাঁদের পরিবারের জীবন চরম ঝুঁকিতে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে কার্যালয়, বিভিন্ন স্থাপনা ও বাণিজ্যিক-উন্নয়ন প্রকল্পে যেকোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানান।

সংগঠনের অবস্থান ও আইনি পদক্ষেপের দাবি:
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের সংগঠন একটি শতভাগ অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। শুরু থেকেই সংগঠনটি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছে। পূর্বে একাধিকবার মিথ্যা মামলা ও হয়রানির শিকার হলেও কোনো আদালতেই তাঁদের কোনো সদস্য অপরাধী সাব্যস্ত হননি।

সংবাদ সম্মেলন থেকে ধর্মীয় উসকানি ও ফতোয়া দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বা উসকানিমূলক কাজে ব্যবহার বন্ধ করা, সংগঠনের কার্যালয় ও কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..