সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশ প্রতিরক্ষা সক্রিয় গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বরিশালে ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বরিশালে ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
ছবির ক্যাপশন: ছবি: অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নেতা-কর্মীদের বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন। (সংগৃহীত)

বরিশাল সদর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে অশ্বিনীকুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, নতুন এই কমিটিতে ‘গুপ্ত’, ‘হাইব্রিড’ এবং জামায়াতের সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে নগরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে জেলা কমিটির যথাযথ অনুমোদন ছাড়াই এমন একজনকে আহ্বায়ক করা হয়েছে, যিনি একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা আরও দাবি করেন, কমিটিতে বিতর্কিত ব্যক্তি, আওয়ামী লীগের সাবেক নেতা এবং এমনকি মৃত ব্যক্তির নামও যুক্ত করা হয়েছে।

সমাবেশে উপস্থিত নেতারা জানান, জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকাকালে বর্তমান আহ্বায়ক নুরুল আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছিলেন। তাই অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সাবু বলেন, "আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশ হলো দলে কোনো গুপ্ত বা হাইব্রিড নেতার স্থান হবে না। কিন্তু সেই সাংগঠনিক নির্দেশ অমান্য করে অযোগ্য ও জামায়াতের লোকজনকে নিয়ে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে। আমরা দ্রুত এই পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।"

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম রাঢ়ী, সাবেক সদস্যসচিব রফিকুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টু খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম (রেজা রাঢ়ী) সহ স্থানীয় নেতা-কর্মীরা।

তবে এসব অভিযোগের বিষয়ে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক নুরুল আমিন কিংবা জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..