সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৪১
ছবির ক্যাপশন: যাত্রীবাহী ফেরিতে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।(প্রতিকী ছবি)

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি যাত্রীবাহী ফেরি। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন আরোহী।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দূরপাল্লার এই ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৭১ জন আরোহী ছিলেন। আজ রোববার সকালে পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির প্রাদেশিক রাজধানী মাকাসারের উদ্দেশে যাওয়ার পথে সমুদ্রপথে হুট করেই ফেরিটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। সমুদ্রে তল্লাশি চালিয়া নিখোঁজ বাকি ৪১ জনকে উদ্ধারে বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে ঠিক কী কারণে বা কোথা থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের পাশেই কৌশলগত মাদুরা দ্বীপটির অবস্থান। ১৭ হাজারের বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় নৌপথই যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলেও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়শই দেশটিতে এমন নৌদুর্ঘটনা ঘটে থাকে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..