সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

খিলক্ষেতে পুলিশের হাতে গ্রেপ্তার রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ রায়

রংপুর
রংপুর
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
খিলক্ষেতে পুলিশের হাতে গ্রেপ্তার রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ রায়
ছবির ক্যাপশন: রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে খিলক্ষেত থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া রংপুর জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ রায়।

রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের পরিচালিত অভিযানে রংপুর জেলা সদর উপজেলার নিষিদ্ধঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার (১৬ আগস্ট ২০২৬) ঢাকার খিলক্ষেত এলাকার একটি বিপণিবিতানের (মার্কেট) সামনে থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

গ্রেপ্তারকৃত প্রদীপ রায় রংপুর সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত দীঘেন রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রংপুর জেলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগ:
রংপুরের বানিয়াপাড়া ও মিলেরপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় চরম প্রভাব বিস্তার করে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন প্রদীপ রায়। তাঁর অন্যায্য ক্ষমতার দাপটে সাধারণ মানুষ সবসময় কোণঠাসা ও আতঙ্কিত অবস্থায় দিনাতপাত করত। তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন এলাকার সাধারণ বাসিন্দারা।

পুলিশের বক্তব্য:
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামি প্রদীপ রায়কে আদালতে পাঠানো হচ্ছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..