সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট: সরবরাহ অর্ধেকে নেমে দিনে-রাতে অতিষ্ঠ জনজীবন

বরিশাল:
বরিশাল:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট: সরবরাহ অর্ধেকে নেমে দিনে-রাতে অতিষ্ঠ জনজীবন
ছবির ক্যাপশন: বরিশালে তীব্র লোডশেডিং বন্ধের দাবিতে নগরীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দিনে-রাতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল নগরীর মানুষ। গরমে অতিষ্ঠ স্বাভাবিক জনজীবনের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালতের কাজ। জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের জোগান চাহিদার চেয়ে অর্ধেকে নেমে আসায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনের দাবিতে আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিদ্যুৎ বিভাগের বক্তব্য ও সরবরাহ ঘাটতি:
বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাঁর অঞ্চলে যেখানে বিদ্যুতের চাহিদা ৬২ মেগাওয়াট, সেখানে সরবরাহ মিলছে মাত্র ৩৯ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই পর্যায়ক্রমে লোডশেডিং দিতে হচ্ছে।

একই চিত্র বিতরণ বিভাগ-২-এ। দপ্তরটির নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম জানান, তাঁর আওতাধীন এলাকায় ৪০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ২০ মেগাওয়াট। জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতি এবং কক্সবাজারের এলএনজি টার্মিনালে কারিগরি জটিলতার কারণে সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।

নগরবাসীর তীব্র ভোগান্তি:
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর অধিকাংশ এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের এক ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। বিশেষ করে গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছে শিশু ও বয়োবৃদ্ধরা। গরমের তীব্রতায় রাতে বাধ্য হয়ে ঘরের বাইরে অবস্থান নিচ্ছেন সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ না থাকায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

বাসদের বিক্ষোভ ও দাবি:
বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে জনজীবন স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশ করে বাসদ। জেলা সমন্বয়ক ডা. মনিষার সভাপতিত্বে বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। এভাবে চলতে থাকলে চরম মানবিক বিপর্যয় তৈরি হবে। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..