সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

'জিনের তথ্যে' দাফনের ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ হাসপাতালে! চাঞ্চল্য মেলান্দহে

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
'জিনের তথ্যে' দাফনের ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে মরদেহ হাসপাতালে! চাঞ্চল্য মেলান্দহে
ছবির ক্যাপশন: কবর থেকে মরদেহ তুলে হাসপাতালে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জামালপুর: দাফন সম্পন্ন করার দীর্ঘ ১২ ঘণ্টা পর কবর খুঁড়ে হালিমা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ তুলে হাসপাতালে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। মেয়ের 'জিনের আছর' ও দেওয়া তথ্যের ভিত্তিতে মা জীবিত আছেন—এমন অলৌকিক ধারণার ওপর ভর করেই এই অদ্ভুত ঘটনাটি ঘটানো হয়েছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মৃত হালিমা খাতুন ওই এলাকার প্রয়াত সোহরাব আকন্দের স্ত্রী।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হালিমা খাতুন। নিয়ম অনুযায়ী শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক গোরস্তানে পরম শ্রদ্ধায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

তবে বিপত্তি ঘটে দাফন শেষ হওয়ার পর। মৃত হালিমার মেয়ে সুলতানা (৪০)—যিনি দীর্ঘদিন ধরে ‘জিনের আছর’-এ আক্রান্ত বলে পরিবারের দাবি—হঠাৎ চিৎকার করে বলতে থাকেন তাঁর মা মারা যাননি, কবরে জীবিত আছেন। জিনের মাধ্যমেই তিনি মায়ের জীবিত থাকার বার্তা পেয়েছেন বলে পরিবারকে বিশ্বাস করান।

মেয়ের এই দাবির পর বিভ্রান্ত হয়ে শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা মাটি খুঁড়ে কবর থেকে হালিমার মরদেহ বের করে আনেন। এরপর তিনি জীবিত আছেন কি না শতভাগ নিশ্চিত হতে প্রথমে মেলান্দহের এবং পরবর্তীতে জামালপুর জেলা শহরের দুটি পৃথক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ইসিজি ও জরুরি পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করেন যে হালিমা খাতুন বহু আগেই মারা গেছেন।

অবশেষে রাত ১টার দিকে স্বজনেরা হতাশা ও ভুল বুঝতে পেরে মরদেহ পুনরায় গ্রামে ফিরিয়ে এনে দাফন করেন। এদিকে দাফন করা মরদেহ তুলে হাসপাতালে নেওয়ার ঘটনা জানাজানি হলে পুরো জেলাজুড়ে আলোচনার ঝড় ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবিত থাকার ভুল ধারণা ও অন্ধবিশ্বাস থেকেই পরিবারটি এ কাজ করেছিল। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..