সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

শিক্ষকদের জন্য শিগগিরই পৃথক পে স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী

খুলনা প্রতিনিধি:
খুলনা প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
শিক্ষকদের জন্য শিগগিরই পৃথক পে স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী
ছবির ক্যাপশন: কুয়েটের ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষকদের জন্য খুব শিগগিরই পৃথক পে স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ এবং ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগ ও শিক্ষার মানোন্নয়ন:

শিক্ষামন্ত্রী বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাই তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগে যে বিলম্ব ছিল, তা কাটিয়ে অচিরেই নতুন ৭৭ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। শিক্ষায় বাজেট বরাদ্দ জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।"

তিনি আরও জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী বিশেষ পুরস্কারের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করতে তাঁদের ‘গোলাপি সাইকেল’ উপহার দেওয়ার একটি পরিকল্পনাও হাতে নেওয়া হচ্ছে।

কুয়েটের অর্জন ও ইতিহাস স্মরণ:

কুয়েটের ইতিহাস স্মরণ করে মন্ত্রী বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তে দেশের ৪টি শীর্ষ কারিগরি প্রতিষ্ঠানকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়, যার অন্যতম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল কুয়েট ক্যাম্পাসকে পুরোপুরি রাজনীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্যাম্পাসে কোনো অবস্থাতেই প্রকাশ্যে বা গোপনে রাজনীতি চর্চা না করার নির্দেশ দেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মেডিকেল সেন্টার ও ৫-১০টি নতুন বৈদ্যুতিক বাস বরাদ্দের জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানান।

দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি:

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী ও অধ্যাপক ড. হাসান আলী।

বেলা সাড়ে ১২টায় পতাকা উত্তোলন ও আনন্দ র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে স্টল পরিদর্শন,

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..