সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

ভারতের পার্লামেন্ট উত্তাল অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ভারতের পার্লামেন্ট উত্তাল অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
ছবির ক্যাপশন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট ইস্যুতে ভারতীয় পার্লামেন্ট চত্বরে বিরোধী দলগুলোর কালো পোশাক পরে বিক্ষোভ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের বাইরে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভের পর এবার পার্লামেন্ট চত্বরেও একই ইস্যুতে সরব হয়েছেন বিরোধী সংসদ সদস্যরা। বুধবার (২২ জুলাই) সকালে কংগ্রেসসহ বিরোধী জোটের সাংসদেরা কালো পোশাক ও স্কার্ফ পরে পার্লামেন্টের ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, নিট (NEET) পরীক্ষার বিতর্ক ও দিল্লিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

কংগ্রেসের এই বিক্ষোভে যোগ দেন সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্যরাও। এসপি প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতারা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া সমালোচনা করে স্লোগান দেন। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরের কর্মসূচিতেও অংশ নিয়ে আটক হয়েছিলেন অখিলেশ যাদব।

বিক্ষোভকালে কংগ্রেস সংসদ সদস্য পবন খেরা বলেন, "শিক্ষার্থীদের ওপর নির্মম লাঠিচার্জের পর কোনো সাধারণ আলোচনা হতে পারে না। প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপরই অন্যান্য বিষয়ে আলোচনা হবে।"

এনডিটিভি সূত্রে জানা গেছে, বিরোধীদের তীব্র দাবির মুখে সরকার পার্লামেন্টের উভয় কক্ষে আলোচনায় বসতে সম্মত হয়েছে। সব দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্পিকার কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিতর্কের সময় ও নিয়ম নির্ধারণ করবেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..