সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ও ২ ব্যবসায়ীকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
মাধবদীতে দুই কোটি টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ও ২ ব্যবসায়ীকে দণ্ড
ছবির ক্যাপশন: নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। (ছবি: সংগৃহীত)

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের এক ঝটিকা অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। অবৈধ জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা বিপুল পরিমাণ এই কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে তথাকথিত 'জালপট্টি' এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হোসেন শিমুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী সটকে পড়েন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেগুলো জব্দ করে সরিয়ে নিতেই দীর্ঘ সময় লেগে যায়। আটক দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয় এবং জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তাঁদের একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে ভবিষ্যতে আর এ কাজে যুক্ত না হওয়ার মুচলেকা দিলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, "আমাদের দেশীয় মাছের বংশবৃদ্ধি রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে প্রশাসন নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে কাজ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

অভিযানে অন্যান্যের মধ্যে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে বিপুল পরিমাণ জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে ভস্মীভূত করা হয়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..