সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বিমানবন্দর গোলচত্বরে সোনা ফেলে পালালেন চালক, জব্দ ৩.৭২ কোটি টাকা

হারাগাছ (রংপুর):
হারাগাছ (রংপুর):
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
বিমানবন্দর গোলচত্বরে সোনা ফেলে পালালেন চালক, জব্দ ৩.৭২ কোটি টাকা
ছবির ক্যাপশন: বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে পরিত্যক্ত গাড়ি ও তল্লাশিতে জব্দকৃত সোনা ও অন্যান্য মালামাল।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানের মুখে পড়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে গেছেন এক চালক। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় পৌনে চার কোটি টাকা মূল্যের ১৪টি সোনার বার ও ১২টি সোনার পাত উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কাস্টমস গোয়েন্দা ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  অভিযান ও মালামাল জব্দ:কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরে গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামানোর সংকেত দেওয়া হয়। উপস্থিতি টের পেয়ে চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে চতুরতার সঙ্গে কেটে পড়েন।  

পরে উপস্থিত অন্য সংস্থাগুলোর সহায়তায় গাড়িটি তল্লাশি করে ১৪টি বার ও ১২টি পাতসহ মোট ১ হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) ২৪ ক্যারেটের সোনা জব্দ করা হয়। উদ্ধার করা সোনার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।  এছাড়া গাড়িটি থেকে ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, ১টি ল্যাপটপ, আইফোনসহ ৩টি মোবাইল ফোন, বেশ কয়েকটি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।  

আইনি পদক্ষেপ:এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, পলাতক চালক শামীম মিয়াসহ ঘটনার সঙ্গে জড়িত মূল চোরাচালান চক্রকে চিহ্নিত করতে আইনি প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..