সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া, আহত একাধিক

বরিশাল:
বরিশাল:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি ধাওয়া, আহত একাধিক
ছবির ক্যাপশন: বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার দৃশ্য।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের একটি মিছিলকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ সকাল ১০টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি প্রশাসনিক ভবনের কাছে মূল ফটকের দিকে এগোলে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ তোলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মিছিল থেকে একজনকে আটক করা নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

এরই ধারাবাহিকতায় বেলা ১১টার দিকে উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। ধাওয়ার মুখে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে প্রধান ফটক সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থান নেন। অপরদিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ও মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উভয় পক্ষের দাবি ও বক্তব্য:
ঘটনার বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বলেন, "‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল করছিলাম। উপাচার্যের ৪ নম্বর গেটের কাছে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা আচমকা আমাদের ওপর হামলা চালায়। মিছিলে কোনো বহিরাগত ছিল না।"

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের এই হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম, সদস্য আল আমিন, হাফিজুর রহমান ও শাহীনসহ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, "শিবির বহিরাগতদের এনে ক্যাম্পাসের শান্ত পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছিল। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে কোনো ‘গুপ্ত সংগঠন’কে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না—এই দাবি আমরা উপাচার্যের কাছে জানিয়েছি।"

প্রশাসন ও পুলিশের বক্তব্য:
ঘটনার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান এবং উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন জানান, "ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..