সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি: পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নোয়াখালী:
নোয়াখালী:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি: পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
ছবির ক্যাপশন: নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হওয়া একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন টিটু।

নোয়াখালী পৌর এলাকায় এক প্রবাসীর বাসায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগে আনোয়ার হোসেন টিটু নামে এক চিহ্নিত অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় সুধারাম মডেল থানায় আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

নোয়াখালী পৌরসভার মাইজদী এলাকার ‘হক ম্যানশন’ ভবনের চারতলায় এক প্রবাসীর বাসায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় পূর্বের ৭টি মামলার আসামি আনোয়ার হোসেন টিটুকে অস্ত্র ও মালামালসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে সুধারাম থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সশস্ত্র অবস্থায় চাঁদাবাজির চেষ্টা চালানো টিটুকে কাবু করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তবে পুলিশের আগমন টের পেয়ে টিটুর সাথে থাকা অপর দুই সহযোগী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ওই দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে বলে জানান এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..