সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার ইমরান খান ও বুশরা বিবিকে নিঃসঙ্গ সেলে রাখা যাবে না: ইসলামাবাদ হাইকোর্ট
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

সুন্দরবনে আত্মসমর্পণ করা ৪ বাহিনীর ৫২ জলদস্যু বাগেরহাট আদালতে সোপর্দ

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
সুন্দরবনে আত্মসমর্পণ করা ৪ বাহিনীর ৫২ জলদস্যু বাগেরহাট আদালতে সোপর্দ
ছবির ক্যাপশন: সুন্দরবনে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করা চার জলদস্যু বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

সুন্দরবনে সক্রিয় চারটি বাহিনীর আত্মসমর্পণকারী ৫২ জন জলদস্যুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শরণখোলা ও মোংলা থানা পুলিশ সংশ্লিষ্ট আদালতে তাঁদের সোপর্দ করে। এর আগে মোংলা থানায় ২৯ জন এবং শরণখোলা থানায় ২৩ জন জলদস্যুকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম এবং মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।

আত্মসমর্পণকারীদের পরিচয়:

এর আগে গতকাল সোমবার (৩১ আগস্ট) সুন্দরবন পর্যটক ও বনজীবীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার ঠিক আগের দিন র‍্যাব-৬-এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন এই ৪টি দস্যু বাহিনীর ৫২ জন সদস্য।

র‍্যাব সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন।

র‍্যাবের ভাষ্য ও স্থানীয় প্রভাব:

র‍্যাব-৬-এর মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযান, প্রতিকূল পরিবেশ এবং সাধারণ জীবনে ফেরার ইচ্ছায় দস্যুরা অপরাধের পথ ত্যাগ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, "একযোগে চারটি সক্রিয় বাহিনীর ৫২ জন সদস্যের এই আত্মসমর্পণের ফলে সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে ভেঙে পড়বে। এতে করে স্থানীয় জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জীবিকা অর্জনের নিরাপত্তা সুসংহত হওয়ার পাশাপাশি পর্যটকদের নিরাপদ বিচরণ এবং বনজ সম্পদ রক্ষা পাবে।"

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..