সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

এনসিপি কার্যালয়ে জামায়াত আমির, ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা

অনলাইন ডেক্স:
অনলাইন ডেক্স:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
এনসিপি কার্যালয়ে জামায়াত আমির, ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা
ছবির ক্যাপশন: এনসিপি কার্যালয়ে জামায়াতের আমির শফিকুর রহমানকে উপহারসামগ্রী তুলে দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রুপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

উপহার বিনিময় ও রাজনৈতিক ঐক্যের বার্তা:
সাক্ষাৎকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত আমিরের হাতে শাপলা কলির রেপ্লিকা, তোড়া, পাঞ্জাবি ও বোরখার কাপড় উপহার তুলে দেন।

সফর শেষে শফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের জানান, এ সফর নতুন কোনো রাজনৈতিক সমীকরণের অংশ নয়, বরং রাজপথ ও সংসদে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা। তিনি বলেন, "সংসদের ভেতরে ও বাইরে বিগত নির্বাচনে আমরা একসঙ্গে লড়াই করেছি। বার্তাটা খুব স্পষ্ট, আমরা হাতে হাত মিলিয়ে সবাই একসঙ্গে আছি।"

সংসদে বৈষম্য ও ছায়া মন্ত্রিসভার আভাস:
সংসদে বিরোধী দলের অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, "সংসদে সরকারি দলের সদস্যদের যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, বিরোধী দলের সদস্যরা তার ধারেকাছেও পাননি।"

এ ছাড়া সংসদীয় তদারকি জোরদারে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে শফিকুর রহমান উল্লেখ করেন, জোটের সম্ভাবনাময় নেতা ও দেশের দক্ষ ব্যক্তিদের এতে সম্পৃক্ত করা হবে। ১১ দলীয় ঐক্যে ফাটলের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, এনসিপি বা জামায়াত কারও মাঝেই জোট ছাড়ার কোনো এজেন্ডা নেই।

এনসিপি আহ্বায়কের বক্তব্য:
জামায়াত আমিরের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "আমাদের চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জামায়াত আমিরের বলিষ্ঠ নেতৃত্ব অতি প্রয়োজন। আগামী সংসদ অধিবেশনে জনগণের পক্ষে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি রাজপথেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাব।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..