সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

১ বছরে দ্বিগুণ ছোট ঋণখেলাপি: সিএমএসএমই ও কৃষিতে বড় ধস, উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

বানিজ্য ডেস্ক:
বানিজ্য ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
১ বছরে দ্বিগুণ ছোট ঋণখেলাপি: সিএমএসএমই ও কৃষিতে বড় ধস, উদ্বেগ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের
ছবির ক্যাপশন: বাংলাদেশ ব্যাংকের প্রতীকী চিত্র;

দেশের ব্যাংক খাতে বড় ঋণগ্রহীতাদের পাশাপাশি এখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি এবং আবাসন খাতের ছোট ঋণগ্রহীতাদের মধ্যেও খেলাপি হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ কোটি টাকার নিচে ঋণ নেওয়া গ্রাহকদের খেলাপির সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ শেষে ১ কোটি টাকার কম ঋণ নিয়ে খেলাপির খাতায় নাম তুলেছেন ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮৫ জন গ্রাহক। অথচ গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২১ লাখ ৬৩ হাজার ৩২৩। অর্থাৎ মাত্র ১২ মাসের ব্যবধানে প্রায় ২৪ লাখ নতুন ক্ষুদ্র ও প্রান্তিক গ্রহীতা খেলাপির তালিকায় যুক্ত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, বিদ্যুৎ-জ্বালানির দরবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও পরিবার চালানোর চাপ এবং ব্যবসা-বাণিজ্যে মন্দার কারণে ছোট ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধের সক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে।

ঋণের ধরন ও খেলাপি ঋণের চিত্র
১ কোটি টাকার নিচের ঋণ: মার্চ শেষে এ শ্রেণির ঋণের মোট স্থিতি ছিল ৪ লাখ ১০ হাজার কোটি টাকা, যার মধ্যে প্রায় ১৫ শতাংশই খেলাপি।

সিএমএসএমই ও কুটির শিল্প: ক্ষুদ্র ও মাঝারি (CMSME) খাতের ঋণের ৩৪ শতাংশের বেশি এখন খেলাপি। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা কুটির শিল্পে, যেখানে খেলাপির হার প্রায় ৫৩ শতাংশ।

৫০ কোটি টাকার ওপরের ঋণ: এ শ্রেণির ঋণের স্থিতি ছিল প্রায় ৫ লাখ ৭৬ হাজার কোটি টাকা। এর ৪২.৫ শতাংশই খেলাপি। এক বছরে বড় খেলাপি গ্রাহকের সংখ্যা ১,৪৭৮ থেকে বেড়ে ২,০৩৫ জনে দাঁড়িয়েছে।

সার্বিকভাবে মার্চ শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ১৭ লাখ ৮৩ হাজার ৭০০ কোটি টাকার ঋণের মধ্যে ৩২.৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। খাতভিত্তিক হিসাবে ব্যবসা-বাণিজ্য খাতে সর্বোচ্চ ৪৪ শতাংশ, শিল্পে ৩২ শতাংশ, নির্মাণ খাতে ৩০ শতাংশ এবং কৃষি-মৎস্য-বনায়ন খাতে ৩০ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য
গবেষণা সংস্থা 'পলিসি এক্সচেঞ্জ'-এর চেয়ারম্যান মাসরুর রিয়াজ জানান, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট ও আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তারা দিশেহারা। পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জানান, কৃষি ও এসএমই খাতের ঋণ পরিস্থিতি খারাপ হওয়ায় শাখা পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী এসব ঋণ নিয়মিতকরণের চেষ্টা চলছে।

অন্যদিকে, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কামরুল মেহেদী মনে করেন, ক্ষুদ্র উদ্যোক্তারা সময়মতো আর্থিক প্রণোদনা বা সহায়তা না পাওয়ায় এবং করোনা-পরবর্তী ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় ছোট ঋণে এই খেলাপি জট তৈরি হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..