সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

দুই দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

বিজনেস ডেস্ক
বিজনেস ডেস্ক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
দুই দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
ছবির ক্যাপশন: ছবি: দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। (সংগৃহীত)

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী  প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে করে সরকারি ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী স্বর্ণের দাম:

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ভ্যাটসহ ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ভ্যাটসহ ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ভ্যাটসহ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, জুয়েলারি প্রতিষ্ঠানে কেনাকাটার ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণালঙ্কার বিক্রয়মূল্যের সঙ্গে ইতোমধ্যেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। স্বর্ণ কেনাবেচা বা পরিবর্তনের (এক্সচেঞ্জ ও পারচেজ) ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত নীতিমালা বহাল থাকবে।

এর আগে গত ২৮ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৯৭ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৪৭ বার দাম বাড়ানো হয়েছে, ৪৯ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও বাজারে ক্যাটাগরিভেদে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..