সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

অস্ত্রের মুখে জব্দ ট্রলার ছিনতাই, অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
অস্ত্রের মুখে জব্দ ট্রলার ছিনতাই, অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে
ছবির ক্যাপশন: ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। (ছবি এআই দিয়ে তৈরি)

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা বালুভর্তি দুটি ট্রলার অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বালু ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উচাখিলা মরিচারচর এলাকায় একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জব্দের পরই ছিনতাইয়ের অভিযোগ

অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি ট্রলার জব্দ করা হয়। পরে আইনি প্রক্রিয়া ও নিলামের সুবিধার্থে ট্রলার দুটি নদীপথে পার্শ্ববর্তী রাজিবপুর ইউনিয়নের চর রামমোহন এলাকায় নিয়ে স্থানীয় বাসিন্দা উবায়দুর রহমানের জিম্মায় রাখা হয়।

অভিযোগ রয়েছে, প্রশাসনের সদস্যরা চলে যাওয়ার পর স্থানীয় বালু ব্যবসায়ী মোখলেছুর রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্রধারী সেখানে গিয়ে জিম্মাদারকে ভয়ভীতি দেখিয়ে জব্দ করা ট্রলার দুটি ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের উদ্বেগ

ঘটনার পর উচাখিলা, রাজিবপুর ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের জব্দ করা সম্পদ প্রকাশ্যে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রশাসনের বক্তব্য

ঘটনা সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিনা রহমানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
তবে সংবাদ প্রকাশের আগ পর্যন্ত ইউএনও সানজিনা রহমানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..