সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

এবার এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
এবার এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক
ছবির ক্যাপশন: চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। (সংগৃহীত)

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে নিজ গাড়ির চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সাবেক এমপি গাজী নজরুলের ব্যক্তিগত গাড়ির চালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন—আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। ঘটনার পর ইতোমধ্যে এজাহারনামীয় আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই রাকিবুল হুদা আসামি আমিনুরকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানালে, শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বাদী ওবায়দুর রহমান উল্লেখ করেন, তিনি পল্লবীর কালশী এলাকার একটি বাসায় বোনের পরিবার নিয়ে থাকতেন এবং সাবেক এমপি গাজী নজরুলের গাড়ি চালাতেন। সেই সুবাদে এমপি নজরুল ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে ওবায়দুরের ভাগনির সঙ্গে গাজী নজরুল অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে ওবায়দুর পরিবারকে জানান এবং এমপিকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দেন।

পরবর্তীতে ওই অনৈতিক সম্পর্কের কিছু 'অপ্রীতিকর ভিডিও' তৃতীয় একটি চক্রের হাতে পৌঁছালে তারা সাবেক এমপিকে ব্ল্যাকমেল করা শুরু করে। এতে গাজী নজরুলের ধারণা হয়, তাঁর ড্রাইভার ওবায়দুরই গোপনে এই ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছেন।

এরই জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্যান্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়। তাঁকে কৌশলে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পরিবারের লোকজন এগিয়ে এসে চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওবায়দুর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে আরও বলা হয়, এই হামলার পর থেকেই আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে, যার ফলে বর্তমানে তিনি নিরাপত্তার অভাবে আত্মগোপনে রয়েছেন।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..