সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত আজ, মরদেহ পাওয়ার অপেক্ষায় স্বজনেরা

অনলাইন ডেস্ক:
অনলাইন ডেস্ক:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত আজ, মরদেহ পাওয়ার অপেক্ষায় স্বজনেরা
ছবির ক্যাপশন: নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে হারিয়ে কুষ্টিয়ায় বিলাপ করছেন মা স্বপ্না দত্ত। (ছবি সংগৃহীত)

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতজন বাংলাদেশির লাশের ময়নাতদন্ত আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রয়োজনীয় সকল আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গুনছেন নিহতদের স্বজন ও সহকর্মীরা।

নিহতদের মধ্যে রয়েছেন ‘আজকের পত্রিকা’র কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছরের শিশুসন্তান স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম হোসেন (৬৪)। এ ছাড়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার সাভারের আহমেদ বাবু (৪০), সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া:
বর্তমানে নিহতদের মরদেহ কলকাতা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। দেবাশীষ দত্তের স্বজন ও ভারতের মালদহের বাসিন্দা কৃষ্ণ নন্দী আজ সকালে জানান, ময়নাতদন্তের প্রয়োজনীয় অনুমতিপত্র পেতে মরদেহসংক্রান্ত কাগজপত্র কলকাতার নিউমার্কেট থানায় পাঠানো হয়েছে। পুলিশি অনুমতিপত্র পাওয়ার পর পরই ময়নাতদন্তের কাজ শুরু করবে মেডিকেল কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, ভারতে ময়নাতদন্ত ও সীমান্ত সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশের স্বজনদের দর্শনা বা পেট্রাপোল সীমান্তে উপস্থিত হতে বলা হবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাড়িজুড়ে মাতম ও অপেক্ষার প্রহর:
এদিকে কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় দেবাশীষের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে, পুত্রবধূ ও একমাত্র নাতিকে একসঙ্গে হারিয়ে কান্না থামছে না বাবা দিলীপ দত্ত ও মা স্বপ্না দত্তের। বাড়িতে প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখার জন্য অপেক্ষা করছেন আত্মীয়স্বজন ও সহকর্মীরা।

তবে দেবাশীষের সাত বছর বয়সী ছোট মেয়ে মহিমা দত্ত এখনো বুঝে উঠতে পারছে না পরিবারের এই নির্মম tragedey-র খবর। বাড়ির সামনে চেনা মানুষদের ভিড় দেখে সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে।

চিকিৎসা শেষে ফেরার পথেই দুর্ঘটনা:
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান দেবাশীষ দত্ত। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে গত সোমবার রাতে তাঁরা কলকাতায় পৌঁছান এবং মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ওঠেন। মঙ্গলবার কেনাকাটা শেষে বুধবার তাঁদের দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এক অগ্নিকাণ্ড কেড়ে নেয় তাঁদের তাজা প্রাণ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..