সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ক্যান্ডিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জাফনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ক্যান্ডিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জাফনা
ছবির ক্যাপশন: ছবি: লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখান সাকিব আল হাসান।

বয়সের ভার পারফরম্যান্সে কিছুটা ছাপ ফেললেও, নিজের দিনে তিনি যে কতটা প্রভাবশালী—তা আরও একবার প্রমাণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট ও বল হাতে বাংলাদেশি এই তারকার চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জাফনা কিংস।  

রোববার পাল্লেকেলেতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্যান্ডি রয়্যালসকে ২১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাকিবের দল।  টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেটে ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জাফনা কিংস। ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে ভিত্তি গড়েন কামিল মিশরা (৪৯) ও আভিষ্কা ফার্নান্দো (৩৬)। শেষের দিকে চামিন্দু বিক্রমাসিংহে ২৮৬.৬৬ স্ট্রাইকরেটে মাত্র ১৫ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলের স্কোর ২০০ পার করেন।

কাজের কাজ করেছেন দুই বাংলাদেশি ব্যাটারও। চারে নেমে ১৬ বলে ২১ রান করেন তাওহিদ হৃদয় এবং সমান ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।  ২২২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪১ রান তুলে ফেলে ক্যান্ডি রয়্যালস। চতুর্থ ওভারে লাহিরু উদারাকে (৩০) বোল্ড করে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। নিজের পরের ওভারে কুশল পেরেরাকেও সাজঘরে ফেরান তিনি। 

শেষদিকে ঝোড়ো ব্যাটিং করা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে ৪ ওভারের স্পেলে ৪৩ রানে ৩ উইকেটের সেরা বোলিং স্পেল উপহার দেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।  শেষ দিকে বাকি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ক্যান্ডিকে থামতে হয় ২০০ রানে। ২১ রানের এই দাপুটে জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এলপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে সাকিবের জাফনা কিংস।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..