সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

জমি দখল ও চাঁদাবাজির মামলা এনসিপি নেতা কাফি তার বাবা-ভাইয়ের বিরুদ্ধে

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
জমি দখল ও চাঁদাবাজির মামলা এনসিপি নেতা কাফি তার বাবা-ভাইয়ের  বিরুদ্ধে
ছবির ক্যাপশন: কলাপাড়ায় বিদ্যালয়ের জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। (সংগৃহীত)

বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা ও মাটি কেটে রাস্তা নির্মাণ এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তাঁর বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২১ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বাদী হয়ে কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই সকালে অভিযুক্তরা খননযন্ত্র (ভেকু), ভ্যান ও খোয়া নিয়ে বিদ্যালয়ের রজপাড়া মৌজার নির্ধারিত জমিতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে জমির মাটি কেটে আকৃতি পরিবর্তন করে সেখানে পথ নির্মাণের চেষ্টা চালান। খবর পেয়ে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা গিয়ে বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা প্রায় ৬ শতাংশ জমির অন্তত এক লাখ টাকার মাটি কেটে সরিয়ে নেন এবং সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণ করে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, রজপাড়া মৌজায় বিদ্যালয়ের নামে ২১ দশমিক ৭৬ একর জমি রয়েছে যা দীর্ঘ দিন ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগদখল করে আসছে। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং বিদ্যালয়ের জমি রক্ষায় ন্যায়বিচার দাবি করেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান কাফি দাবি করেছেন, "জমিটির প্রকৃত মালিকেরা সুপ্রিম কোর্ট থেকে মামলায় রায় পেয়েছেন। আমি বায়না চুক্তির মাধ্যমে তাঁদের কাছ থেকে জমি কিনেছি এবং মালিকপক্ষ বুঝিয়ে দেওয়ার পর রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে আমার কোনো দেখাই হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।"

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া জানান, আদালতের নির্দেশক্রমে মামলাটি তদন্তের জন্য কলাপাড়া থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..