সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

বীরগঞ্জে গোয়ালঘরে মিলল ৫৬ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
বীরগঞ্জে গোয়ালঘরে মিলল ৫৬ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী।

দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার গোবিন্দপাড়া গ্রামের এক বসতবাড়ির গোয়ালঘর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বীরগঞ্জের গোবিন্দপাড়া গ্রামের মোঃ ওসমান গনি (৪৫) ও মোঃ আইনুল হক (৪০) এবং সাহাডুবী এলাকার মোঃ সাকিব ইসলাম (১৯)।

র‌্যাব সূত্রে জানা যায়, সিপিসি-১, র‌্যাব-১৩ (দিনাজপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড় সাতটার দিকে গোবিন্দপাড়া গ্রামে ওসমান গনির বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁর গোয়ালঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৬ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..