সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

অন্যায়ের চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়: বদলি আদেশে ক্ষুব্ধ এসবি কর্মকর্তা রেজাউল

অনলাইন ডেক্স:
অনলাইন ডেক্স:
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
অন্যায়ের চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়: বদলি আদেশে ক্ষুব্ধ এসবি কর্মকর্তা রেজাউল
ছবির ক্যাপশন: বদলি ও সংযুক্তির আদেশে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

১৫ বছরের চাকরি জীবনে সততা ও নিয়ম মেনে চলার পরও মূল্যায়নের বদলে ‘ডাম্পিং পোস্টিং’ এবং খাগড়াছড়িতে সংযুক্ত করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিম। প্রতিকূল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি ছেড়ে দেওয়ার সংকেতও দিয়েছেন এই কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের এই অসন্তোষ ও ক্ষোভের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে কর্মকর্তার ক্ষোভ:
সামাজিক যোগাযোগমাধ্যমে রেজাউল করিম লেখেন, "পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে।" দীর্ঘ ১৫ বছরের পুলিশি ক্যারিয়ারে প্রায় ৯ বছরই 'ডাম্পিং পোস্টিংয়ে' কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইতিপূর্বে এসব নিয়ে কিছু মনে না করলেও বর্তমান পদায়নের ধরণ তাঁকে গভীরভাবে হতাশ করেছে।

বিভাগীয় কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ ঝেরে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, "এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা ও নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না। ১০০ শতাংশ সততা নিয়ে কাজ করার পরও যদি এমন ফল দেখতে হয়, তবে এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়।" অন্যায় মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয় বলে মন্তব্য করে তিনি জানান, এমন বাস্তবতায় তাঁর হয়তো পুলিশে চাকরি করাই আর হবে না।

ঘটনার পেছনের প্রেক্ষাপট:
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম দাবি করেন, সম্প্রতি পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের পদায়ন সংক্রান্ত বিষয়ে ‘দৈনিক যুগান্তর’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হলে তিনি তা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাঁকে প্রশ্ন করলে তিনি যথোপযুক্ত উত্তর দেন এবং শেয়ার করা সংবাদটি মুছেও ফেলেন।

সংবাদটি শেয়ার করার কারণেই মূলত তাঁকে খাগড়াছড়িতে বদলি বা সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। নিজের পেশাদারত্বের এমন প্রতিদান পেয়ে আক্ষেপ জানিয়ে ফেসবুক স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, "আমাদের পুলিশ বাহিনীতে কাজের যথাযথ মূল্যায়ন এমনই হয়। বাংলাদেশ পুলিশ ভালো থাকুক, আর ভালো থাকুক তথাকথিত সৎ ও সফল কর্মকর্তারা।"

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..