সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

যুদ্ধে বড় ধাক্কা ইরানের জ্বালানি খাতে, প্রতিদিন ২৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন কমেছে

অনলাইন নিউজ:
অনলাইন নিউজ:
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
যুদ্ধে বড় ধাক্কা ইরানের জ্বালানি খাতে, প্রতিদিন ২৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন কমেছে
ছবির ক্যাপশন: যুদ্ধের ক্ষয়ক্ষতিতে ইরানের গ্যাস উৎপাদন কমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাতের প্রভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরানের জ্বালানি খাত। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, যুদ্ধের কারণে ইরান প্রতিদিন প্রায় ২৩ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন ক্ষমতা হারিয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সরাসরি ও পরোক্ষভাবে ইরানের প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান।

সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় ১২টি সেতু ও ২টি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বেসামরিক অবকাঠামো, ব্যক্তিগত সম্পত্তি এবং বিভিন্ন অর্থনৈতিক খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফাতেমেহ মোহাজেরানি জানান, উপকূলীয় অঞ্চলের জেলেদের মাছ ধরার নৌকা ধ্বংস হওয়ায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যটন শিল্পও বড় ধাক্কা খেয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর হামলার পর সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং সেটি নতুন করে নির্মাণ করতে হবে। এছাড়া সদ্য কেনা ও সংস্কার করা একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বুশেহরের বেসামরিক আবহাওয়া কেন্দ্রও প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর জবাবে তেহরানও বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..