সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

আলিম পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা, শিক্ষক কারাগারে; ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
আলিম পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টা, শিক্ষক কারাগারে; ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে সাজা দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি: সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি আলিম পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল এবং দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের দায়িত্ব স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন, তিনি আখাউড়া উপজেলার রানীখার সৈয়দ এমদাদুল বারি গাউছিয়া আলিম মাদরাসার শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত তাকে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরীক্ষার দায়িত্ব পালনকালে মনির হোসেন বাইরে থেকে উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটি পরীক্ষাকেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিয়ে তাকে দণ্ড দেন।

একই ঘটনায় নকল গ্রহণের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কেন্দ্রে দায়িত্বে থাকা দুই শিক্ষকের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক পরীক্ষায় স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..