সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা
ছবির ক্যাপশন: গাইবান্ধার সাদুল্লাপুরে অনলাইন জুয়ার ঋণের চাপের ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যুর পর ঘটনাস্থলে পুলিশ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনলাইন জুয়ায় বিপুল ঋণের চাপে এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত জাবেদ আলী (৫৫) উপজেলার নলডাঙা ইউনিয়নের পূর্ব খামার দশলীয়া গ্রামের বাসিন্দা।

রোববার সকালে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

ঋণের চাপে মানসিক সংকট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ভ্যানচালক জাবেদ আলী কিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এতে ধীরে ধীরে তাঁর ঋণের পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা হয়ে যায়।

স্থানীয়দের দাবি, শনিবার রাতেও তিনি অনলাইন জুয়ায় অর্থ হারান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহতের ভাগনি রাশেদা বেগম জানান, শুরুতে আত্মীয়স্বজন এবং পরে স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার করে জুয়া খেলতেন জাবেদ আলী। ধার-দেনার পরিমাণ বাড়তে বাড়তে প্রায় পাঁচ লাখ টাকায় পৌঁছে যায়। তাঁর ধারণা, ঋণের চাপ সহ্য করতে না পেরেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ যা বলছে

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..