স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দর বাড়ায় দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন সমন্বয় অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় (ভ্যাটসহ)।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।
সোনার নতুন মূল্যতালিকা (ভ্যাটসহ) ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।য় ২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ।
১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি।পুরাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। এদিকে সোনার দামের নতুন রেকর্ড তৈরি হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
রুপার বর্তমান মূল্যতালিকা (ভ্যাটসহ) ২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।
এ জাতীয় আরো খবর..