সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

ভারতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

অনলাইন
অনলাইন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
ভারতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা
ছবির ক্যাপশন: ভারতের নয়াদিল্লিতে সিজেপির কর্মসূচি ঘিরে পুলিশি অভিযানের ঘটনায় বিবৃতি দিয়েছে জাতীয় যুবশক্তি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর কর্মসূচিতে পুলিশি বলপ্রয়োগ, বিক্ষোভকারীদের ওপর হামলা এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে গ্রেপ্তারের ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি তারিকুল ইসলাম এবং সেক্রেটারি ফরহাদ সোহেল এ অবস্থান তুলে ধরেন।

শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর জোর

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশ, সমাবেশ ও প্রতিবাদের অধিকার নাগরিকের মৌলিক স্বাধীনতার অংশ। মতপার্থক্যের সমাধান সংলাপ, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, বলপ্রয়োগ বা দমনমূলক ব্যবস্থার মাধ্যমে নয়।

গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে উদ্বেগ

জাতীয় যুবশক্তি জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শিক্ষাব্যবস্থায় অনিয়ম ও পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও বলপ্রয়োগ করেছে এবং কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যদি এসব তথ্য সঠিক হয়ে থাকে, তবে তা নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে উদ্বেগের কারণ।

নিরপেক্ষ তদন্তের আহ্বান

জাতীয় যুবশক্তি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, বলপ্রয়োগের অভিযোগ পর্যালোচনা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সংগঠনটি সিজেপির কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের প্রতি গণতান্ত্রিক সংহতি প্রকাশ করে জানায়, ন্যায়, জবাবদিহি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে পরিচালিত শান্তিপূর্ণ আন্দোলন বৈশ্বিক গণতান্ত্রিক চেতনার অংশ।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..